শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
শিবচরে রাশেদ প্রধানের বিরুদ্ধে বিক্ষোভ
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৯:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরের শিবচর উপজেলায় জাগপা (জাতীয় গণতান্ত্রিক পার্টি) মুখপাত্র রাশেদ প্রধানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতীকী কর্মসূচি পালন করেছে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে শিবচর পৌর বাজারের লালন মঞ্চে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা রাশেদ প্রধানের ছবিতে জুতা নিক্ষেপ করেন এবং তা মাড়িয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় উপস্থিত বক্তারা তার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা দ্রুত এ ধরনের বক্তব্যের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

কর্মসূচি শেষে নেতৃবৃন্দ জানান, সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করা হলে ভবিষ্যতেও প্রতিবাদ কর্মসূচি অব্যাহত থাকবে।

এ সময় শিবচর উপজেলা শ্রমিকদলের সাবেক সভাপতি জিন্নাত ওয়ালীদ খান, শিবচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জামাল শিকদারসহ অনেকেই উপস্থিত ছিলেন। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close