শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে লেকে গোসল করতে নেমে প্রাণ হারাল দুই ভাই
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:৪০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের জিমখানা লেক থেকে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উদ্ধারকর্মীরা লেকের পানিতে অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করেন।

নিহত দুই শিশু হলো—আলামিন (৭) ও ইব্রাহিম (৫)। তারা সম্পর্কে আপন দুই ভাই। তাদের বাবার নাম শাহ আলম।

পরিবারটি ফতুল্লার কাশীপুরের খিলমার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। তাদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার চৌহালী এলাকায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে জিমখানা লেকে গোসল করতে নেমে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় দুই ভাই। পরে অনেক খোঁজাখুঁজির পর তাদের সন্ধান না পেয়ে বিষয়টি জানানো হয় স্থানীয়দের ও উদ্ধারকারী দলকে। রাত পর্যন্ত চলে তল্লাশি অভিযান।

একপর্যায়ে লেকের পানির নিচ থেকে উদ্ধার করা হয় তাদের নিথর দেহ।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   লেক   গোসল   ভাই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close