শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পটুয়াখালীতে তেল সংকটে সড়কে কমেছে গণপরিবহন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীতে জ্বালানি তেল সংকটের তীব্র প্রভাব পড়েছে পরিবহন খাতে। গত ১৫ দিন ধরে অভ্যন্তরীণ রুটের বেশ কিছু বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। পাশাপাশি আশঙ্কাজনক হারে কমেছে দূরপাল্লার পরিবহন।

শুধু বাসই নয়, তেলের অভাবে সড়কে কমেছে মোটরসাইকেলসহ জ্বালানি-নির্ভর অন্যান্য গণপরিবহনের সংখ্যা। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল সংগ্রহের পর যে সব পরিবহন সড়কে চলাচল করছে, সেগুলোর চালক ও শ্রমিকরা অতিরিক্ত ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করছেন যাত্রীরা।

গণপরিবহন সংকটে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রীরা। তাই দ্রুত সময়ের মধ্যে তেল সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন ভুক্তভোগীরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  গণপরিবহন   তেল সংকট  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close