শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সিরাজগঞ্জে ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ১৪ জন হাসপাতালে ভর্তি
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ২:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় জেলায় ১৪ জন শিশুর দেহে হাম শনাক্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এতে সিরাজগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা মো. হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৪ শিশু ভর্তি হয়েছে। চলতি মাসের ২৯ মার্চ থেকে হাম রোগী গণনা শুরু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ১৪ জন রোগী শনাক্ত হয়েছে।

এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫১ জনে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ৪৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এসব রোগী শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ও সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সিভিল সার্জন ডা. মো. নুরুল আমিন বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আক্রান্ত এলাকাগুলোতে বিশেষ মেডিকেল টিম কাজ করছে এবং টিকাদান কর্মসূচির ওপর জোর দেওয়া হচ্ছে। সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে শিশুদের দ্রুত টিকা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   হাম   হাসপাতালে ভর্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close