সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
গলাচিপায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:৫৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী তালতলীর বউবাজারের বড়বাঁধ এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে গ্রামীণ ব্যাংক চর বিশ্বাস শাখার সিনিয়র অফিসার আসাদুজ্জামানের (৪৪) মৃত্যু হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে পশ্চিম রতনদি তালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, গ্রামীণ ব্যাংকের চর বিশ্বাস শাখার কর্মকর্তা মো. জলিল (৪৫) ও সিনিয়র অফিসার আসাদুজ্জামান কর্মস্থলে যোগ দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইক যোগে যাচ্ছিলেন। যাওয়ার পথে রাস্তার ওপর ঝুলে থাকা বিদ্যুতের লাইনের তার হঠাৎ সামনে থাকা আরোহী আসাদুজ্জামানের শরীরে স্পর্শ করলে গুরুতরভাবে আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আসাদুজ্জামানকে মৃত ঘোষণা করেন এবং অপরজনের অবস্থা আশঙ্কজনক।
 
আসাদুজ্জামান উপজেলার গোলখালীর নলুয়াবাগী গ্রামের ফজলুল হক মৃধার ছেলে। 

এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। দীর্ঘদিন ধরে ওই সড়কে বিদ্যুতের তার ঝুলে থাকার অভিযোগ থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন কার্যকর ব্যবস্থা গ্রহণ করেনি। 

ভুক্তভোগী পরিবারের দাবি, দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ লাইন অপসারণ করা।

স্থানীয়রা বলছেন, ‘জনবহুল সড়কের ওপর ঝুঁকিপূর্ণভাবে বিদ্যুতের তার ঝুলে থাকা অত্যন্ত বিপজ্জনক। যথাসময়ে মেরামত বা অপসারণ করা হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দূর্ঘটনা থেকে রক্ষা করা সম্ভব ছিলো।’

এ বিষয়ে গলাচিপা উপজেলা জোনাল পল্লি বিদ্যুৎ (ডিজিএম) ডেপুটি জেনারেল ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান তালুকদার মুঠোফোনে বলেন, ‘আমি একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল জুম মিটিংয়ে ছিলাম। খবর পেয়ে ঘটনাস্থলে এজিএমকে পাঠানো হয়েছে, তিনি আসলে ঘটনার প্রকৃত তথ্য জানা যাবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গলাচিপায   বিদ্যুৎস্পৃষ্ট   গ্রামীণ ব্যাংক কর্মকর্তার মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close