শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
দেশজুড়ে
আদিতমারীতে গাঁজা সেবনের দায়ে চার যুবকের জেল
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৫:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় গাঁজা সেবনের দায়ে চার যুবককে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলেন উপজেলার সারপুকুর ইউনিয়নের সবদল এলাকার সায়েদুল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২৫), আশরাফুল মিয়ার ছেলে জাকির হোসেন (২০), খারুভাঁজ এলাকার নুরুজ্জামানের ছেলে মবিয়ার রহমান (২২) ও নামুড়ীর চন্দ্রপুর এলাকার কাসেম আলীর ছেলে রাসেল মিয়া (২১)। 

জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হোসেনের  নেতৃত্বে অভিযান চালিয়ে চারজনকে মাদক (গাঁজা) সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা নিজেদের দোষ স্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদার মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮’-এর ৩৬ (৫)-এ প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা দণ্ড দেন।

নাজমুল হোসেন বলেন, ‘শনিবার (১৮ এপ্রিল) সকালে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে বিধি মোতাবেক জেল হাজতে পাঠানো হয়েছে।’

বিধান কান্তি হালদার বলেন, ‘উপজেলায় মাদক নির্মূল করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   গাঁজা সেবন   যুবকের জেল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close