শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
সকালে বের হয়ে আর ফেরা হয়নি, বিকালে পুকুরে মিলল মরদেহ
​আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৮:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের আউদিয়ার দোলা এলাকার একটি পুকুর থেকে আখতার হোসেন (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে তিনটার দিকে মরদেহটি করে লালমনিরহাট সদর থানা পুলিশ। 

​নিহত আখতার হোসেন এলাকার মৃত আনসার আলীর ছেলে।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়িতে খাওয়া-দাওয়া শেষ করে বাড়ি থেকে বের হন আখতার হোসেন। দুপুরের পরপর মকড়া ঢঢগাছ এলাকার আউদিয়ার দোলায় একটি পুকুরের পাশ দিয়ে কিছু ব্যক্তি যাওয়ার সময় মিঠু নামে এক ব্যক্তির পুকুরে একটি মরদেহ দেখেন। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে স্থানীয়রা ছুটে এসে মরদেহটি আখতার হোসেনের বলে শনাক্ত করেন। 

খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

​লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, ‘খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নিহতের পরিচয় শনাক্ত করা গেছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।’

‘ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লালমনিরহাট   পুকুর   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close