শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নীলফামারীতে হামের টিকা পাবে দুই লাখ ১০ হাজার শিশু
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৯:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলায় হামের টিকা দেওয়া হবে দুই লাখ ১০ হাজার ২৬৯ শিশুকে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে চলবে টিকাদান কার্যক্রম। 

শনিবার (১৮ এপ্রিল) বিকালে জেলা স্বাস্থ্য বিভাগের ইপিআই মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রাজ্জাক জানান, আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত জেলাজুড়ে এই ক্যাম্পেইন চলবে। এতে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে হামের টিকা দেওয়া হবে। জেলার ৬ উপজেলায় ২ লাখ ১০ হাজার ২৬৯ জন শিশুর মধ্যে ছেলে শিশু ১ লাখ ৭ হাজার ৮৩৭জন এবং মেয়ে শিশু রয়েছে ১ লাখ ২ হাজার ৪৩২জন। নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় ৯ মাস ও ১৫ মাস বয়সের টিকা নেওয়া শিশুরাও এ ক্যাম্পেইনে টিকা নিতে পারবে। 

তিনি আরও জানান, জেলার ৬টি উপজেলায় ১ হাজার ৬১৬টি কেন্দ্রে এ কার্যক্রম চলবে। প্রতিটি কেন্দ্রে ১জন ভ্যাকসিনেটর এবং ২জন স্বেচ্ছাসেবকসহ কাজ করবে ৪ হাজার ৮৪৮জন কর্মী। ক্যাম্পেইন সফল করতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে।

আব্দুর রাজ্জাক বলেন, ‘হামমুক্ত বাংলাদেশ গড়তে এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ। কোনো শিশু যেন টিকা থেকে বাদ না পড়ে সে বিষয়ে সবার সহযোগিতা প্রয়োজন।’

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এসআইএমও মিজানুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা ডা. মো. আতিউর রহমান শেখ, নীলফামারী প্রেস ক্লাবের সভাপতি মঞ্জুরুল আলম সিয়াম, যুগ্ম সভাপতি হাসান রাব্বী প্রধান, সাধারণ সম্পাদক মিল্লাদুর রহমান মামুন উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   হামের টিকা   শিশু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close