সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: পুলিশ টিমকে একসঙ্গে চা বা বিশ্রামে না যাওয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর      ডিএসইর গণছাঁটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, দাবি কর্মকর্তাদের      দেশকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: প্রধানমন্ত্রী      অনুসন্ধানে অবহেলার মাশুল দিচ্ছে দেশ      আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      
জাতীয়
সরকার গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে বদ্ধপরিকর : তথ্য প্রতিমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:৫৯ এএম আপডেট: ১৯.০৪.২০২৬ ১:১২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, দেশে বিদ্যমান গণমাধ্যমের স্বাধীনতা অব্যাহত রাখতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে তার মন্ত্রণালয় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ অব্যাহত রাখবে।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ‘হুজ হু বাংলাদেশ ২০২৬’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “জাতীয় ঐক্য সুদৃঢ় করে দেশের উন্নয়নকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।বাংলাদেশ একটি সম্ভাবনাময় দেশ। এ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে ঐক্য, আন্তরিকতা ও সম্মিলিত প্রয়াসের বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “অতীতের বিতর্কে না গিয়ে ভবিষ্যতের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়াই এখন সময়ের দাবি। আসুন আমরা একসাথে কাজ করি, ঐক্যবদ্ধ হই এবং বাংলাদেশের সাফল্য নিশ্চিত করি।”

প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং উন্নয়নমুখী রাজনীতিতে বিশ্বাসী।’’ ‘সবার আগে বাংলাদেশ’-এই নীতিকে ধারণ করে সবাইকে দেশকে এগিয়ে নিতে কাজ করার আহ্বান জানান তিনি।

বক্তব্যে নিজের ব্যক্তিগত ও পেশাগত জীবনের অভিজ্ঞতাও তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে তিনি দীর্ঘদিন যুক্তরাজ্যে তথ্যপ্রযুক্তি খাতে কাজ করেছেন এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে পারিবারিক রাজনৈতিক ঐতিহ্যের ধারাবাহিকতায় দেশের মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেন এবং ময়মনসিংহের নান্দাইল আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।’’

এ বছর যারা ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেয়েছেন তারা হলেন- কৃষিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জি কে এম মোস্তাফিজুর রহমান, শিল্প ও সংস্কৃতিতে ফরিদা আক্তার পপি (ববিতা), শিল্প ও সাহিত্যে কথাসাহিত্যিক রাহিতুল ইসলাম, শিক্ষায় মনসুর আহমেদ চৌধুরী।

এ ছাড়া উদ্যোক্তা (পুরুষ) পুরস্কার পেয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও ব্যবসায়ী এরশাদ উল্লাহ, উদ্যোক্তা (নারী) কনা আলম, পেশাজীবী ক্যাটাগরিতে- শাখাওয়াত হোসেন (সিইও, হোটেল শেরাটন ও ওয়েস্টিন), সাংবাদিকতায় ৭১ টিভির সিইও শফিক আহমেদ, ক্রীড়ায় সাঈদ উর রব (যুক্তরাষ্ট্র), সমাজসেবায় শান্তি শ্রী (শ্রী চিন্ময় ফাউন্ডেশন) এবং আজীবন সম্মাননা পেয়েছেন দৃক-এর প্রতিষ্ঠাতা খ্যাতনামা আলোকচিত্রী শহিদুল আলম।

প্রসঙ্গত, ১৮৪৯ সাল থেকে যুক্তরাজ্যসহ সারা বিশ্বের অনুসরণীয় গুণীজনদের জীবনী প্রকাশ ও সম্মাননা প্রদান করে আসছে আন্তর্জাতিক প্রতিষ্ঠান ‘হুজ হু’। বাংলাদেশে ২০১৬ সাল থেকে প্রতি দুই বছর অন্তর এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখা ব্যক্তিদের বিশ্বমঞ্চে পরিচিত করা ও অনুপ্রাণিত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  সরকার   গণমাধ্যম   স্বাধীনতা   তথ্য প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close