সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
জাতীয়
১১ ফ্লাইটে সৌদি পৌঁছেছেন ৪৪৫৭ বাংলাদেশি হজযাত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত ১১টি ফ্লাইটে মোট ৪ হাজার ৪৫৭ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

রোববার (১৯ এপ্রিল) হজ পোর্টালের তথ্যমতে, সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৪৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ২১১ জন যাত্রী সেখানে অবস্থান করছেন।

হজ যাত্রার দ্বিতীয় দিন রোববার আরও ১৪টি ফ্লাইটে ৫ হাজার ৭৫৬ জন হজযাত্রী ঢাকা ছাড়বেন। 

সকাল থেকেই রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে যাত্রীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। অন্যান্য বছরের মতো এবারও বাংলাদেশ ও সৌদি আরব—উভয় দেশের ইমিগ্রেশন কার্যক্রম হজ ক্যাম্পেই সম্পন্ন হচ্ছে।

এর আগে, শনিবার (১৮ এপ্রিল) ভোর ৪টা ৫৭ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম হজ ফ্লাইট বিজি-৩০০১-এ ৪১৬ জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে হজযাত্রীদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলোয়ার হোসেন এবং জেদ্দাস্থ কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন। এসময় মক্কা হজ অফিসের কাউন্সিলর কামরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একই দিনে সরকারি ব্যবস্থাপনার আরও দুটি ফ্লাইটে ৮৩০ জন হজযাত্রী মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

প্রথম দিনে মোট ১১টি ফ্লাইটে হজযাত্রী পরিবহন করা হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৬টি ফ্লাইটে ২ হাজার ৪৭৭ জন, সৌদি এয়ারলাইনসের ৪টি ফ্লাইটে ১ হাজার ৫৫৭ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ১টি ফ্লাইটে ৪২৩ জন যাত্রী পরিবহন করেছে।

সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের সহায়তায় আইটি হেল্পডেস্ক ইতোমধ্যে কাজ শুরু করেছে এবং প্রথম দিনেই ২৭৫টি সেবা প্রদান করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হজযাত্রীর চিকিৎসা সহায়তার প্রয়োজন হয়নি।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সরকারি ও বেসরকারি মিলিয়ে মোট ৮৩ হাজার ৬৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজযাত্রীদের সৌদি আরব গমন কার্যক্রম আগামী ২১ মে পর্যন্ত চলবে। হজ শেষে ফিরতি ফ্লাইট আগামী ৩০ মে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত অব্যাহত থাকবে বলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। 

এছাড়া বেসরকারি ব্যবস্থাপনায় এ বছর ৩০টি অনুমোদিত লিড হজ এজেন্সি কার্যক্রম পরিচালনা করছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সৌদি   বাংলাদেশি হজযাত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close