রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১২:৫৮ পিএম

যশোরের বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে বেনাপোল পৌর এলাকার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ, ব্যবসায়ী ও শ্রমজীবীসহ সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হওয়া সত্ত্বেও বেনাপোলে এখনো উন্নত চিকিৎসা সেবার কোনো ব্যবস্থা গড়ে ওঠেনি। প্রতিদিন হাজারো মানুষ এ বন্দর দিয়ে যাতায়াত করলেও জরুরি মুহূর্তে চিকিৎসা না পেয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

তারা আরও বলেন, সড়ক দুর্ঘটনা কিংবা হঠাৎ অসুস্থতায় আক্রান্ত রোগীদের দ্রুত চিকিৎসা দিতে না পারায় অনেক সময় প্রাণহানির ঘটনাও ঘটছে। একটি আধুনিক হাসপাতাল থাকলে এসব অনাকাঙ্ক্ষিত মৃত্যু অনেকাংশে রোধ করা সম্ভব।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বেনাপোলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে তারা বেনাপোল বাজার এলাকায় কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করে অবস্থান নেন।

এ সময় বক্তারা দ্রুত হাসপাতাল নির্মাণের জন্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close