রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
গজারিয়ায় মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় ভবেরচর ইউনিয়নের কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মমিনুর রহমান (২১)। সে গজারিয়া উপজেলার ভবেরচর কলেজ রোড এলাকার মোশাররফ খানের ছেলে।

গজারিয়া থানা সূত্রে জানা গেছে, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মমিনুর রহমান বেশ কিছুদিন ধরে পলাতক ছিল। পুলিশ তাকে গ্রেপ্তারের অভিযান চালিয়ে যাচ্ছিল। সর্বশেষ রোববার দুপুরে এএসআই রাশেদুল হাসান ও এএসআই রবিন আহমেদের নেতৃত্বে গজারিয়া থানা পুলিশের একটি দল ভবেরচর কলেজ রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। মাদক বিক্রেতা, সেবনকারী এবং মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে সংশ্লিষ্ট কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   মাদক মামলা   সাজাপ্রাপ্ত আসামি   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close