রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
পোরশায় এক হাজার পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী আটক
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় ১হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামীম চৌধুরী নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পোরশা থানা পুলিশ। 

শনিবার (১৮ এপ্রিল) দিবাগত রাত ৮টায় উপজেলার সারাইগাছী-সাপাহার আঞ্চলিক মহাসড়কের বালিয়াচান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শামীম নওগাঁর সাপাহার উপজেলার চন্দুরা বাবুপুর গ্রামের মৃত দুলাল চৌধুরীর ছেলে। 

জানা গেছে, সারা দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে পুলিশ সুপার মো. তারিকুল ইসলামের দিক নির্দেশনায় ও পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানের নেতৃত্বে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এসময় শামীম চৌধুরী একটি মোটরসাইকেল নিয়ে আসলে তল্লাশি করে তার সাথে থাকা একটি শপিং ব্যাগে ৩লক্ষ টাকা মূল্যের ১হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তার সুজুকি জিকসার মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়।  

পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে এবং আটকৃতকে জেল হাজতে পাঠানো হয়েছে।

কেকে/ এমএস  


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close