শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
‘আরসিসিআই’ নির্বাচনে পরিচালক পদে শাকিলুরের জয়
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ২:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আরসিসিআই) নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটের ব্যবধানে বিশাল জয় অর্জন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক প্রকৌশলী শাকিলুর রহমান। তার এই বিজয়ে রাজশাহীর ব্যবসায়ী মহলে ব্যাপক আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে।

সূত্র মতে, এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ছিল অত্যন্ত জমজমাট। একাধিক শক্তিশালী প্রার্থীর ভিড়ে ইঞ্জি. শাকিলুর রহমান তার সততা ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে ভোটারদের মন জয় করতে সক্ষম হন। নির্বাচনের ফলাফল ঘোষণার পরপরই তার সমর্থক ও সাধারণ ব্যবসায়ীরা আনন্দ মিছিলে ফেটে পড়েন এবং তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।

বিজয়-পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত পরিচালক ইঞ্জি. শাকিলুর রহমান বলেন, ‘‘এই বিজয় আমার একার নয়, এটি রাজশাহীর পুরো ব্যবসায়ী সমাজের। আমার ওপর যে আস্থা ও ভরসা আপনারা রেখেছেন, আমি কাজের মাধ্যমে তার যথাযথ মর্যাদা দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব।’’

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘‘ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, নতুন বিনিয়োগ আকৃষ্ট করা এবং চেম্বারের কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করাই হবে আমার প্রধান লক্ষ্য। বিশেষ করে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের প্রসারে আমি তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ সৃষ্টি এবং আধুনিক কর্মপরিকল্পনা গ্রহণে কাজ করে যাব।’’

রাজশাহীর বিশিষ্ট ব্যবসায়ী নেতারা মনে করছেন, ইঞ্জি. শাকিলুর রহমানের মতো একজন দক্ষ ও দূরদর্শী ব্যক্তি পরিচালক নির্বাচিত হওয়ায় রাজশাহী চেম্বার অব কমার্স আরও শক্তিশালী হবে। তার নেতৃত্বে স্থানীয় ব্যবসা ও শিল্প খাতে ইতিবাচক পরিবর্তনের ধারা সূচিত হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়ী সংগঠন হিসেবে রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসায়ীদের অধিকার আদায়ে দীর্ঘকাল ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

নতুন এই নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আরও একধাপ এগিয়ে যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আরসিসিআই   পরিচালক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close