সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
রাজনীতি
আজ এনসিপিতে যোগ দেবেন শিবিরের সাবেক নেতারা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:০৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পদ-পদবির বিরোধে এনসিপি গঠনের সময় বেরিয়ে যাওয়া ইসলামী ছাত্রশিবিরের সাবেক নেতারা দলটিতে ফিরছেন।

আজ রোববার (১৯ এপ্রিল) সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক দুই সভাপতি আলী আহসান জুনায়েদ, রাফে সালমান রিফাত এনসিপিতে যোগ দেবেন। তাদের গঠিত প্ল্যাটফর্ম আপ বাংলাদেশ থেকে এবং জুলাই অভ্যুত্থানের কয়েকজন নেতাও যোগ দেবেন। 

উভয়পক্ষ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের ছাত্রনেতাদের মধ্যে ছিলেন শিবিরের সাবেক নেতারা। অভ্যুত্থানের পরের মাসে গঠিত জাতীয় নাগরিক কমিটিতেও তারা ছিলেন। আহসান জুনায়েদ যুগ্ম আহ্বায়ক এবং সালমান রিফাত যুগ্ম সদস্যসচিব পদে ছিলেন। 

গত বছরের ফেব্রুয়ারিতে এনসিপি গঠনের সময় পদ-পদবি এবং দলীয় আদর্শ কী হবে– এ নিয়ে টানাপোড়েনে দলটিতে আসেননি। দুই মাস পর গঠন করেন আপ বাংলাদেশ। সাবেক শিবির নেতা ছাড়াও অনেকে যোগ দেন এতে। 

গত বছরের নভেম্বর এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে সংগঠনটির জোট হওয়ার কথা থাকলেও শেষ সময় তা ভেস্তে যায়। রাষ্ট্র সংস্কারের সঙ্গে জোট করলেও শেষ পর্যন্ত এনসিপি ও এবি পার্টি যায় জামায়াতে ইসলামীর নির্বাচনী ঐক্যে। গণঅধিকার পরিষদ নির্বাচনি সমঝোতা করে বিএনপির সঙ্গে। নির্বাচনের পর আপ বাংলাদেশ ভেঙে কয়েক নেতা জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি গঠন করেছেন। 

আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান, মুখ্য সমন্বয়কারী রাফে সালামান, মুখপাত্র শাহরীন সুলতানা ইরাসহ ৩৩ জন নেতা এনসিপিতে যোগ দিলেও, এ তালিকায় নেই সংগঠনটির সদস্য সচিব আরেফিন মোহাম্মদ হিজবুল্লাহ। তিনি জাতীয় নাগরিক কমিটির সহমুখপাত্র ছিলেন। 

এনসিপি গঠনের সময় আলী আহসানকে দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং রাফে সালমানকে যুগ্ম সদস্য সচিব পদে প্রস্তাব করা হয়েছিল।

দলটির সূত্র জানিয়েছে, তাদের অনুসারীরা আলী আহসানকে সদস্য সচিব পদে চেয়েছিলেন। তবে এবার আলী আহসানকে এনসিপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক কাউন্সিলের (পিসি) সদস্য করা হবে। রাফে সালমানকে নির্বাহী কাউন্সিলের (ইসি) সদস্য করা হবে। 

এনসিপিতে যোগদানের সত্যতা নিশ্চিত করে রাফে সালমান বলেন, “অতীতে যা হওয়ার হয়ে গেছে। এখন এনসিপিকে শক্তিশালী করতে হবে।”

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, রোববার দুপুরে আরও অনেকেই যোগ দেবেন। 

জামায়াতের সঙ্গে জোট করায় গত বছরের ডিসেম্বরে ডা. তাসনিম জারাসহ এনসিপির অন্তত ১৫ নেতা পদত্যাগ করেন, দল ছাড়েন। নিষ্ক্রিয় হয়েছেন কয়েকজন।

এনসিপি সূত্র জানিয়েছে, বিএনপিতে যোগ দেওয়া বাদে অন্যদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close