শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও ক্ষতিকারক সিরাপ জব্দ
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:১৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

রাজশাহী সীমান্তে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ, ফেনসিডিল এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (১ বিজিবি)।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি-১।

এর আগে, ১৮ ও ১৯ এপ্রিল রাতে চারঘাট উপজেলার সীমান্তবর্তী এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি জানায়, শনিবার রাত পৌনে ১১ টায়। গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট বিকল্প বিওপির একটি দল জানতে পারে, চারঘাট মডেল থানাধীন ডালিয়া পাড়া এলাকায় পদ্মা নদীর চরে অভিযান চালিয়ে তাকে পরিত্যক্ত অবস্থায় ৭৬ বোতল ভারতীয় জেডি মদ জব্দ করা হয়।

একই রাতে চারঘাট থানাধীন টাংগন আম বাগান এলাকায় ৫ বোতল ভারতীয় ফেনসিডিল, ৩৯ বোতল এসকফ সিরাপ এবং ৪ বোতল চকো সিরাপ জব্দ করা হয়।

জব্দকৃত এসব মাদকদ্রব্য ও সিরাপ চারঘাট মডেল থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close