শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
অনিয়ম ঠেকাতে সাভার সাব-রেজিস্ট্রার অফিসে সিসি ক্যামেরা স্থাপন
মো. শরিফ শেখ, সাভার
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সেবা কার্যক্রমকে আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দালালমুক্ত করতে সাভার সাব-রেজিস্ট্রার অফিসে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপন করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল থেকে এই কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছেন সাভার সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন।

অফিস সূত্রে জানা যায়, কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। পাশাপাশি মূল ফটকের পাশে একটি মনিটর স্থাপন করা হয়েছে, যার মাধ্যমে অফিসের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করা যাবে।

সংশ্লিষ্টরা জানান, নতুন এই ব্যবস্থার ফলে অফিসের প্রধান কক্ষ, প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানগুলো সার্বক্ষণিক নজরদারির আওতায় থাকবে। এতে অনিয়ম, হয়রানি ও দালালদের অপতৎপরতা অনেকাংশে কমে আসবে বলে আশা করা হচ্ছে।

জাকির হোসেনের এই ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে দলিল লেখক সুবীর সাহা বলেন, ‘বর্তমানে রেজিস্ট্রি অফিসের কার্যক্রম ডিজিটালাইজেশনের আওতায় আনা হয়েছে, যার সুফল সেবাগ্রহীতারা পাবেন।’ তিনি এ ধরনের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন।

দলিল লেখক মো. ওয়াহিদুজ্জামন বলেন, ‘বর্তমান সাব-রেজিস্ট্রার অফিস সংস্কার করে সুন্দর কর্মপরিবেশ তৈরি করেছেন। সিসি ক্যামেরার মনিটর জনসম্মুখে এনে তিনি নিজের স্বচ্ছতার প্রমাণ দিয়েছেন।’

সাভার সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসেন বলেন, ‘কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিত করা এবং দালালদের অপতৎপরতা ঠেকাতেই সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি সেবাপ্রার্থীরা যাতে নির্বিঘ্নে ও স্বচ্ছ পরিবেশে সেবা নিতে পারেন, সেটিও নিশ্চিত করা হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close