সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বাজিতপুরে দুই শহীদ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৩:২৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার দুই বাসিন্দা—রমজান আলী জীবন ও আয়মান হোসেন রাহুলের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে পৃথকভাবে শহীদদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের হাতে এই অনুদান তুলে দেওয়া হয়।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সহায়তা হস্তান্তর করেন। 

প্রথমে উপজেলার দিলালপুর ইউনিয়নের পাঠানহাটি গ্রামে শহীদ রমজান আলী জীবনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। পরবর্তীতে দিঘীরপাড় ইউনিয়নের পাটুলি বালুর মাঠ এলাকায় শহীদ আয়মান হোসেন রাহুলের পরিবারের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন​বাজিতপুর উপজেলা জামায়াতের আমির ইয়াকুত আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা মো. মোবারক উল্লাহ, দিঘীরপাড় ইউনিয়ন সভাপতি মো. মাসুম মিয়া, বলিয়ারদী ইউনিয়ন সভাপতি আমরুজ্জামান মোল্লা ও সহসভাপতি মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

আমির ইয়াকুত আলী বলেন, ‘জুলাইয়ের শহীদরা কেবল নির্দিষ্ট কোনো পরিবারের সদস্য নন, তারা সারা বাংলাদেশের সম্পদ। তাদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে আজকের স্বাধীনতা। তাদের পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’

অনুদান প্রদানকালে জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, ‘জুলাইয়ের বীর শহীদদের আত্মত্যাগের বিনিময়েই দেশ আজ স্বৈরাচার ও ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। জাতি তাদের এই বীরত্বগাথা চিরকাল কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এর আগেও প্রতিটি শহীদ পরিবারকে দুই লাখ টাকা করে সহায়তা দেওয়া হয়েছিল এবং ভবিষ্যতেও জামায়াতে ইসলামী এই পরিবারগুলোর পাশে থাকবে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বাজিতপুর   শহীদ পরিবার   জামায়াত   আর্থিক সহায়তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close