শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
বামনায় পৃথক অভিযানে মাদকসহ আটক ৩
বামনা ( বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৪:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরগুনার বামনা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাজা এবং গাজা পরিমাপের একটি ডিজিটাল মিটার উদ্ধার করেছে বামনা থানা পুলিশ। এ সময় তিনজন  মাদককারবারিকে আটকেও আটক করেছে।

রোববার (১৯ এপ্রিল) সকাল অনুমান ৭টায় এবং শনিবার রাত অনুমান ১টার সময় বামনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ডৌয়াতলা জামে মসজিদ সামনে রামনা ডৌয়াতলা পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করেন।

আটকৃতরা হলেন ভাইজোড়া গ্রামের বাসিন্দা মরহুম আবুল হোসেনের ছেলে মো. মনির হোসেন (৩০), সবুজনগর কুমিরমারা গ্রামের মোশাররফ আকনের ছেলে মো. রোমান (২৩), ঢুষখালী গ্রামের নাদু মোল্লার ছেলে মো. ছগির মোল্লা (২৯)।

বামনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুক খান জানান, আটক মাদককারবারিরা দীর্ঘদিন ধরে সুকৌশলে এলাকায় মাদক কারবার চালিয়ে আসছিল। 

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

তিনি আরো জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close