শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
আদিতমারীতে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে নন-ফুড আইটেম বিতরণ
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের আদিতমারীতে সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নন-ফুড আইটেম বিতরণ করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে আদিতমারী উপজেলা পরিষদ হলরুমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি লালমনিরহাট ইউনিটের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নন-ফুড আইটেম বিতরণ করেন আদিতমারী-কালীগঞ্জ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। রেড ক্রিসেন্ট সোসাইটির যুব প্রধান আজিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, অ্যাডভোকেট আফরোজা জিনাত রোজি এবং রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা কর্মকর্তা ইলিয়াস আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালেকুজ্জামান প্রামাণিক, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হবি ও সাবেক যুগ্ম আহ্বায়ক নাদিরুল ইসলাম মানিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বিতরণ কার্যক্রমে আদিতমারীতে ৪০টি ও কালীগঞ্জে ৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে মোট ১৬ ধরনের হাইজিন সামগ্রী প্রদান করা হয়। এসব সামগ্রীর মধ্যে ছিল গোসলের সাবান, কাপড় ধোয়ার সাবান, স্যানিটারি প্যাড, টয়লেট টিস্যু, টয়লেট ব্রাশ, নেইল কাটার, টুথপেস্ট, টুথব্রাশ, হ্যান্ডওয়াশ, নারিকেল তেল, চিরুনি, তোয়ালে, তারপলিন, ওয়াটার জেরিক্যান ও শেল্টার টুল কিটস।

প্রধান অতিথির বক্তব্যে রোকন উদ্দিন বাবুল বলেন, ‘বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি একটি আন্তর্জাতিক মানবিক প্রতিষ্ঠান, যা বিশ্বের বিভিন্ন দেশে দুর্যোগ মোকাবিলায় কাজ করছে।’ 

প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে তাদের স্বেচ্ছাসেবীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সরকারও সহায়তা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close