সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে কাল থেকে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৫:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি এলাকায় প্রায় ৭৮ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। সোমবার (২০ এপ্রিল) থেকে শুরু হচ্ছে বিশেষ টিকাদান ক্যাম্পেইন।

রোববার (১৯ এপ্রিল) দুপুরে এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম। 

সাংবাদিক সম্মেলনে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নূর কুতুবুল আলম।

সম্মেলনে সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলাম ক্যাম্পেইনের বিস্তারিত তুলে ধরেন।

ডা. নাফিয়া ইসলাম জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নারায়ণগঞ্জ অঞ্চল, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের তিনটি অঞ্চলে ৭৭ হাজার ৯৮৪ জনকে টিকা দেয়ার লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

তিনি আরও জানান, ১৪ কর্মদিবসে সিটি কর্পোরেশনের তিনটি অঞ্চলে চলবে এ টিকাদান কর্মসূচি চলবে। এরমধ্যে ৮ কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে ও ৬ কর্মদিবস স্কুল পর্যায়ে টিকাদান কর্মসূচি চলবে। 

তিনি জানান, নারায়ণগঞ্জ ৭৮ জন শিশুর মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। এরমধ্যে ১৯ জন শিশুর মধ্যে হাম সনাক্ত হয়েছে। সিটি কর্পোরেশন এলাকায় ১৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়।  তাদের মধ্যে ৪ জনের দেহে হাম সনাক্ত হয়। তবে সিটি কর্পোরেশন এলাকায় হামে কোন শিশু মারা যায় নি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close