শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
জনস্বাস্থ্য সুরক্ষায় মানিকগঞ্জে বায়োপেস্টিসাইড ব্যবহারে সেমিনার
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ব্র্যাক সিডের উদ্যোগে মানিকগঞ্জে টেকসই কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইড ব্যবহারের গুরুত্ব তুলে ধরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) বিকালে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার ছবেদ টাওয়ারে এই সেমিনার আয়োজন করা হয়। এতে সাটুরিয়া ও সদর উপজেলার প্রায় ৮০ জন কৃষক অংশগ্রহণ করেন।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. শাহাজাহান সিরাজ। 

প্রধান অতিথির বক্তব্যে মো. শাহাজাহান সিরাজ বলেন, ‘অতিরিক্ত ও অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের ফলে পরিবেশ দূষণ, মাটির উর্বরতা হ্রাস এবং জনস্বাস্থ্যের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।’

তিনি আরও জানান, এসব ক্ষতিকর প্রভাব মোকাবিলায় সরকারের কৃষি বিভাগের পাশাপাশি ব্র্যাকও নিরাপদ ও পরিবেশবান্ধব বায়োপেস্টিসাইড ব্যবহারে কৃষকদের সচেতন করতে কাজ করছে।

অনুষ্ঠানে জাহিদুল হক ও শরিফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মো. মতিউর রহমান এবং ব্র্যাক সিডের আঞ্চলিক ব্যবস্থাপক মো. আনিছুর রহমান।

বক্তারা সতর্ক করে বলেন, খাদ্যে বিষাক্ত কীটনাশকের অবশিষ্টাংশ মানুষের বিভিন্ন রোগের ঝুঁকি বাড়িয়ে দেয়। একই সঙ্গে উপকারী পোকামাকড় ধ্বংস হয়ে কৃষির প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, যা দীর্ঘমেয়াদে খাদ্য উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই বায়োপেস্টিসাইড ব্যবহার করে কীটনাশক ব্যবহার কমিয়ে দিতে হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close