রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
চুয়াডাঙ্গায় ১ লাখ ৩০৫ শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:২৭ পিএম

চুয়াডাঙ্গায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের আওতায় ১ লাখ ৩০৫ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

রোববার (১৯ এপ্রিল) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ।

তিনি জানান, সরকারি ছুটি ব্যতীত সোমবার (২০ এপ্রিল) থেকে টানা তিন সপ্তাহ প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলার বিভিন্ন কেন্দ্রে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। শিশুদের সুরক্ষায় এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ৯৮০টি আউটরিচ কেন্দ্র ও ৮টি স্থায়ী টিকাদান কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এ কার্যক্রমে ৩৪১ জন সরকারি ও বেসরকারি কর্মী এবং ১ হাজার ৯৫৮ জন স্বেচ্ছাসেবী কাজ করবেন। পাশাপাশি ১১৮ জন তত্ত্বাবধায়ক পুরো কার্যক্রম তদারকি করবেন।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ইমরান হাম-রুবেলা রোগের ঝুঁকি, প্রতিরোধ ও টিকাদানের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

এ সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শামীমা ইয়াসমিনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close