শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
দিনাজপুরে সৈয়দ মোশাররফ হোসেনের জন্মশতবর্ষ উদযাপন
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের প্রখ্যাত ইতিহাস গবেষক, কবি ও গীতিকার সৈয়দ মোশাররফ হোসেনের জন্মশতবর্ষ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে সেন্টার ফর দিনাজপুর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সিডিআরডি) উদ্যোগে দিনাজপুর জেলা শিশু একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও দিনাজপুর জেলা বিএনপি সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল। 

তিনি বলেন, ‘সৈয়দ মোশাররফ হোসেন দিনাজপুরের ইতিহাসচর্চায় এক উজ্জ্বল আলোকবর্তিকা, যার সাহিত্যকর্ম আজও আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে সমৃদ্ধ করে।’

অনুষ্ঠানে নিবেদিত প্রবন্ধ উপস্থাপন করেন আযাদ কালাম, ড. টিটো রেদোয়ান ও চাষা হাবিব। আলোচনায় অংশ নেন রেজাউর রহমান রেজু, অধ্যাপক মোজাম্মেল বিশ্বাস, ড. আশিকা আকবর তৃষা, সারওয়ারুল ইসলাম ক্লিপটন, আজহারুল আজাদ জুয়েল, ড. মো. আলমগীর হোসাইন ও প্রফেসর মো. লুৎফর রহমান।

জন্মশতবর্ষ স্মারক বক্তা হিসেবে বক্তব্য দেন প্রফেসর সৈয়দ মোহাম্মদ হোসেন। সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মো. ওসমান গনী।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সৈয়দ মোশাররফ হোসেনের কর্ম ও চিন্তাধারা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দিনাজপুর   সৈয়দ মোশাররফ হোসেন   জন্মশতবর্ষ উদযাপন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close