শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
বগুড়ায় হাম-রুবেলা টিকার ক্যাম্পেইন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৬:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় তিন লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হচ্ছে। সোমবার জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম নূর ই শাদীদ। 

তিনি জানান, গাবতলী উপজেলার বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বগুড়ার ১২টি উপজেলার ১০৯টি ইউনিয়ন ও ১২টি পৌরসভায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২ হাজার ৮৭৩টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে একজন শিশুর মৃত্যু হয়েছে এবং উপসর্গ নিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এছাড়া ৬ জন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে এবং বর্তমানে ৩২ জন চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৭ জন।

প্রেস ব্রিফিংয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ডা. একেএম কামরুজ্জামানসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   হাম-রুবেলা   ক্যাম্পেইন   উদ্বোধন   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close