রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
জাতীয়
বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে জার্মানির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ৯:১৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লটজ।

রোববার (১৯ এপ্রিল) সকালে মন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎপর্ব অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

আলোচনায় বাংলাদেশ ও জার্মানির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি দেশের বিমান খাতের উন্নয়নে জার্মানির সহযোগিতা কামনা করা হয়। 

এ সময় রুডিগার লটজ বর্তমান সরকারের সঙ্গে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

আলোচনায় তিনি বাংলাদেশে এয়ারপোর্ট ক্যালিব্রেশন সার্ভিস প্রদানে জার্মান কোম্পানি এরোডাটার আগ্রহের কথা উল্লেখ করেন। 

জবাবে মন্ত্রী ও প্রতিমন্ত্রী দেশের বিমান খাতের উন্নয়ন ও আধুনিকায়নে জার্মান সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিমানমন্ত্রী   প্রতিমন্ত্রী   জার্মানির রাষ্ট্রদূত   সৌজন্য সাক্ষাৎ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close