শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      
দেশজুড়ে
ক্ষেতলালে ডিজেল মজুদ করে বেশি দামে বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা
ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ এপ্রিল, ২০২৬, ১০:১৭ পিএম আপডেট: ১৯.০৪.২০২৬ ১০:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বেশি লাভের আশায় অবৈধভাবে ডিজেল মজুদ করে খোলাবাজারে চড়া দামে বিক্রির দায়ে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

রোববার (১৯ এপ্রিল) বিকালে পৌর এলাকার ইটাখোলা বাজারের ‘এনএস ট্রেডার্স’ নামের প্রতিষ্ঠানে এ অভিযান চালিয়ে এ পদক্ষেপ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রউফ।

জানা গেছে, ইটাখোলা বাজারের এনএস ট্রেডার্সে অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে বেশি দামে বিক্রি করা হচ্ছে। এমন খবর পেয়ে ওই দোকানে ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে দোকানটিতে অবৈধভাবে মজুদ করা ২২০ লিটার ডিজেল পাওয়া যায় এবং মালিক হাতেনাতে ধরা পড়েন। পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি ও অবৈধভাবে মজুদের অপরাধে দোকান মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

আব্দুর রউফ বলেন, ‘জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধ এবং বাজার স্বাভাবিক রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ক্ষেতলাল   ডিজেল মজুদ   বেশি দামে বিক্রি   ব্যবসায়ীকে জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close