শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      
আন্তর্জাতিক
ভারতে কারাখানায় বিস্ফোরণে ১৯ শ্রমিকের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:২৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের একটি আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত ১৯ শ্রমিক। আহত হয়েছেন আরও অন্তত ৬ জন। 

রোববার (১৯ এপ্রিল) তামিলনাড়ুর বিরুধুনগর জেলার কাত্তানারপট্টি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়েই দমকল ও উদ্ধারকারী দল ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু করে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়। 

বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যে কারখানার কাঠামোটি ধ্বংসস্তূপে পরিণত হয়। 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

দোষীদের খোঁজে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ ইতিমধ্যেই চারটি বিশেষ তদন্তকারী দল গঠন করেছে। 

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ভারত   কারাখানা   বিস্ফোরণ   শ্রমিকের মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close