শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
লামায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১১:৩০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলায় শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে লামা সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিশুদের টিকা প্রদানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজাহান কামাল, ডা. সোলাইমান, ডা. ফরহাদ এবং স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. মঈন উদ্দিন বলেন, ‘ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গুত্ব ও অকাল মৃত্যু থেকে রক্ষা করতে হাম-রুবেলা টিকা অত্যন্ত কার্যকর।’ সরকারের এই বিশেষ উদ্যোগ সফল করতে এবং একটি সুস্থ জাতি গঠনে প্রতিটি শিশুকে নির্ধারিত সময়ে টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডা. গোলাম মোস্তফা নাদিম জানান, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌর এলাকায় নির্ধারিত কেন্দ্রে একযোগে এই টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে।

৬মাস থেকে ৫ বছর বয়সসীমার কোনো শিশু যেন এই টিকার আওতা থেকে বাদ না পড়ে, সেজন্য স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। লামা উপজেলায় ১৮৪২৫ জন শিশু এই টিকা পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, স্বাস্থ্যকর্মী এবং বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close