শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
জাতীয়
বগুড়ায় ই-বেইলবন্ড চালু করলেন প্রধানমন্ত্রী
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া সফরে এসে ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে বগুড়া সার্কিট হাউস থেকে হেঁটেই বের হয়ে জেলা জজ আদালত চত্বরে পৌঁছান তিনি, যা নেতাকর্মীদের মাঝে বাড়তি উচ্ছ্বাস তৈরি করে।

সোমবার (২০ এপ্রিল) সকালে সার্কিট হাউস থেকে বের হয়ে প্রায় পাঁচ মিনিট হেঁটে আদালত এলাকায় পৌঁছালে তাকে স্বাগত জানান হাজারো নেতাকর্মী। এ সময় তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং অনেকেই তার সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন। ফুল ছিটিয়ে বরণ ও শ্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

পরে জেলা জজ আদালত প্রাঙ্গণে আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সকাল সোয়া ১১টায় আনুষ্ঠানিকভাবে ই-বেইলবন্ড কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এরপর বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ফলক উন্মোচনের কথা রয়েছে তার। বেলা পৌনে ১২টার দিকে শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হয়ে পৌনে ১টায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   ই-বেইলবন্ড   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close