শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
হাম-রুবেলার টিকা নিয়ে আ.লীগ সরকারের সমালোচনা নাসিক প্রশাসকের
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিশুদের হাম-রুবেলার টিকা নিয়ে আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খাঁন।

সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দেওভোগ কড়ইতলা এলাকায় টিকাকেন্দ্রে জরুরী টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাসিক প্রশাসক বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের অবহেলার কারণে দেশের শিশুদের জীবন হুমকির মুখে পড়েছে। অথচ বিএনপি সরকার ক্ষমতায় আসার মাত্র দুই মাসের মাথায় জরুরী টিকাদান কর্মসূচির ব্যবস্থা করেছে।’

সাখাওয়াত হোসেন খাঁন আরও বলেন, ‘নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একটি শিশুও টিকা থেকে বাদ যাবে না।’ 

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. নাফিয়া ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন- মেডিকেল অফিসার ডা. শাহানা সুলতানা, ডা. গোলাম মোর্শেদ, ইপিআই সুপার ভাইজার নাসির উদ্দীন প্রমুখ। 

নারায়ণগঞ্জ সিটি এলাকায় প্রায় ৭৮ হাজার শিশুকে হাম-রুবেলার টিকা দেয়া হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনের নারায়ণগঞ্জ অঞ্চল, সিদ্ধিরগঞ্জ ও বন্দরের তিনটি অঞ্চলে ১৪ কর্মদিবস চলবে এ টিকাদান কর্মসূচি চলবে। এরমধ্যে ৮ কর্মদিবসে কমিউনিটি পর্যায়ে ও ৬ কর্মদিবস স্কুল পর্যায়ে।

সিটি কর্পোরেশন এলাকায় ১৩ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হলেও ৪ জনের দেহে হাম সনাক্ত হয়। তবে সিটি কর্পোরেশন এলাকায় হামে কোন শিশু মারা যায় নি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  হাম-রুবেলা টিকা   নাসিক প্রশাসক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close