শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
বান্দরবানে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১২:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সারা দেশের ন্যায় পার্বত্য জেলা বান্দরবানেও হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকালে সদরের কালাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।

এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবদুর রহমান, সিভিল সার্জন ডা. মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরী, সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তারেকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শিশুদের হাম ও রুবেলা রোগ থেকে সুরক্ষিত রাখতে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকা দেওয়ার আহ্বান জানান সিভিল সার্জন।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এই কার্যক্রমের আওতায় বান্দরবান জেলায় ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ৬০ হাজার ২২৭ জন শিশুকে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

লক্ষ্যমাত্রা অর্জনে জেলার ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৪টি ইউনিয়নে ৮টি স্থায়ী এবং ৭৬৮টি অস্থায়ী টিকাদান কেন্দ্র খোলা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বান্দরবান   হাম   রুবেলা   টিকাদান   ক্যাম্পেইন   উদ্বোধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close