সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
পৌরসভা থেকে সিটি কর্পোরেশন হলো বগুড়া
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়া পৌরসভাকে সিটি কর্পোরেশন হিসেবে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্য দিয়ে বগুড়াবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে এবং শহরটি আনুষ্ঠানিকভাবে নতুন পরিচয় পেয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে নবগঠিত সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সিটি কর্পোরেশন চত্বরে বৃক্ষরোপণ করেন এবং উপস্থিত নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্দেশ্যে বক্তব্য দেন।

প্রধানমন্ত্রী বলেন, বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল শহরটিকে সিটি কর্পোরেশন করা। তিনি উল্লেখ করেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়েও এ লক্ষ্যে কাজের চেষ্টা করা হয়েছিল, তবে কিছু কাজ অসম্পূর্ণ রয়ে যায়। এখন সেই প্রক্রিয়া পূর্ণতা পেল।

তিনি আরও বলেন, ‘আজ বগুড়া শহর আনুষ্ঠানিকভাবে সিটি কর্পোরেশন হিসেবে যাত্রা শুরু করলো। এটি বগুড়াবাসীর জন্য আনন্দের দিন। শহরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

এর আগে, সকালে তিনি জেলা জজ আদালত চত্বরে আইনজীবী সমিতির নতুন ভবনের ফলক উন্মোচন করেন এবং সকাল সোয়া ১১টায় ই-বেইলবন্ড কার্যক্রম উদ্বোধন করেন।

পরে তিনি শহর থেকে গাবতলীর বাগবাড়ীর উদ্দেশ্যে রওনা হন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।

বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে তার।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পৌরসভা   সিটি কর্পোরেশন   বগুড়া  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close