রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
মহম্মদপুরে হাম প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচির উদ্বোধন
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশে বর্তমান হামের প্রাদুর্ভাব ও শিশু মৃত্যুর হার বৃদ্ধিতে উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে মাগুরার মহম্মদপুরে শুরু হয়েছে বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।

সোমবার (২০ এপ্রিল) সকালে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

মাগুরা জেলা সিভিল সার্জন ডাক্তার মো. শামীম কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

উদ্বোধনকালে তিনি বলেন, ‘‘হাম একটি অত্যন্ত ছোঁয়াচে রোগ। বর্তমানে সারাদেশে এর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।’’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শাহনুর জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজী আবু আহসান, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইউনুস আলী সরদার।

এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সহ-সভাপতি মাহামুদুন নবী, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. আলী আজগরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সোমবার থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে আগামী ১০ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে টিকা প্রদান করা হবে। মহম্মদপুর উপজেলার ১টি স্থায়ী কেন্দ্র (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) এবং ১৯২টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই বিশাল কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, বর্তমানে বাংলাদেশে হামের প্রাদুর্ভাব ও জটিলতা আগের চেয়ে বেড়েছে। সঠিক সময়ে টিকা না দেওয়ায় অনেক শিশু নিউমোনিয়া বা দীর্ঘমেয়াদি শারীরিক সমস্যায় ভুগছে, এমনকি মৃত্যুর হারও ঊর্ধ্বমুখী। এই ঝুঁকি এড়াতে নির্ধারিত বয়সের কোনো শিশু যেন টিকাদান থেকে বাদ না পড়ে, সে বিষয়ে বিশেষ জোর দেওয়া হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার কাজী আবু আহসান অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, ‘‘হামের হাত থেকে শিশুকে বাঁচাতে টিকার কোনো বিকল্প নেই। আপনার শিশুকে নিকটস্থ কেন্দ্রে নিয়ে আসুন এবং নিরাপদ রাখুন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মহম্মদপুর   হাম   টিকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close