শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ছাত্রদল নেত্রী সানজিদা
তুষার ইমরান, লালপুর (নাটোর)
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ২:৫১ পিএম
সানজিদা ইয়াসমিন তুলি। ছবি: প্রতিনিধি

সানজিদা ইয়াসমিন তুলি। ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য চূড়ান্ত মনোনয়ন তালিকা প্রকাশ করেছে বিএনপি। ঘোষিত তালিকায় নাটোর-নওগাঁ জেলার সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা ইয়াসমিন তুলি। 

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক দক্ষতা, দীর্ঘদিনের রাজপথের সক্রিয়তা এবং আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকার ভিত্তিতে তুলিকে এই মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি ইডেন কলেজ ছাত্রদলের সদস্য সচিব এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

পারিবারিকভাবেও বিএনপির রাজনীতিতে সুপ্রতিষ্ঠিত তুলির বেড়ে ওঠা রাজনৈতিক পরিবেশে। তার বাবা ছিলেন নাটোরের লালপুর উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ও উপজেলা বিএনপির সহ-সভাপতি। সেই ধারাবাহিকতায় ছোটবেলা থেকেই দলের রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি।

বিগত আন্দোলন-সংগ্রামে সামনের সারিতে থেকে সক্রিয় ভূমিকা রাখেন তুলি। ২০১৮ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায়ের দিন রাজপথে অবস্থানকালে হামলার শিকার হন। এছাড়া বিভিন্ন সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ ও প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন তিনি।

দলীয় নেতাকর্মীরা মনে করছেন, দীর্ঘদিনের ত্যাগ, নির্যাতন সহ্য করা এবং সাংগঠনিকভাবে সক্রিয় থাকার স্বীকৃতি হিসেবেই তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ বিষয়ে সানজিদা ইয়াসমিন তুলি বলেন, ‘দলের এই সিদ্ধান্তের জন্য আমি কৃতজ্ঞ।’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই দায়িত্ব পেলে তিনি জনগণের পাশে থেকে কাজ করবেন এবং দলের আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখবেন।’

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্ধারিত তফসিল অনুযায়ী সংরক্ষিত নারী আসনের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই ও আপিল শেষে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে এবং আগামী ১২ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সংরক্ষিত নারী আসন   বিএনপির মনোনয়ন   সানজিদা ইয়াসমিন তুলি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close