শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নীলফামারী-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহা আর নেই
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:০৫ পিএম
বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহা। ছবি: প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহা। ছবি: প্রতিবেদক

নীলফামারী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দোহা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১২টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তিনি নীলফামারী সদর উপজেলার চওড়া বড়গাছা ইউনিয়নের কাঞ্চনপাড়া পুরানবাড়ি এলাকার মৃত মহি উদ্দিনের ছেলে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক সন্তান ও এক ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টার দিকে নিজ গ্রাম কাঞ্চনপাড়া এলাকায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাবেক সাংসদের ছোট ভাই প্রবীণ সাংবাদিক শামসুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন।

উল্লেখ্য, শামসুদ্দোহা পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে নীলফামারী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close