শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সংরক্ষিত নারী আসন
মাদারীপুরে বিএনপির মনোনয়ন পেলেন হেলেন জেরিন খান
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৩৭ পিএম
হেলেন জেরিন খান। ছবি: প্রতিবেদক

হেলেন জেরিন খান। ছবি: প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মাদারীপুর জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য (এমপি) হিসেবে বিএনপির মনোনয়ন পেয়েছেন হেলেন জেরিন খান।

সোমবার (২০ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জানা যায়, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী নারী দলের সিনিয়র যুগ্ম সম্পাদক হিসেবে দীর্ঘদিন ধরে সংগঠনের সাথে যুক্ত রয়েছেন।

দলীয় সূত্রে জানা গেছে, রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা ও দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করা হয়েছে।

তার নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।

স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন যে, হেলেন জেরিন খান তার অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ দিয়ে নারীর ক্ষমতায়ন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  সংরক্ষিত নারী আসন   বিএনপির মনোনয়ন   হেলেন জেরিন খান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close