বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
পদ্মার ৩০ কেজি ওজনের কাতল বিক্রি হলো ৬৯ হাজার টাকায়
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদী থেকে ধরা পরা ৩০ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ৬৯ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) ভোরে দৌলতদিয়ার ৬ নম্বর ফেরিঘাটের উজানে জেলে জমির হালদারের জালে মাছটি ধরা পড়ে।

জানা যায়, অন্যান্য দিনের মতো আজ ভোরে জাল ফেলার পর হঠাৎ জালে বড় ধরনের ধাক্কা অনুভব করেন জেলেরা। পরে জাল তুলে তারা দেখতে পান বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পড়েছে।

সকাল ৬টার দিকে মাছটি দৌলতদিয়া বাজারের একটি আড়তে এনে ওজন করা হলে এর ওজন ৩০ কেজি পাওয়া যায়। পরে উন্মুক্ত নিলামে প্রতি কেজি ২ হাজার ২৫০ টাকা দরে মোট ৬৭ হাজার ৫০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা।

পরবর্তীতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিলে এক প্রবাসী মাছটি আরও বেশি দামে কিনতে আগ্রহ দেখান। পরে প্রতি কেজি ২ হাজার ৩০০ টাকা দরে মোট ৬৯ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়।

মৎস্য ব্যাবসায়ী চান্দু মোল্লা জানান, পদ্মা নদীর বড় আকারের কাতল মাছের চাহিদা সবসময়ই বেশি থাকে। বিশেষ ব্যবস্থায় মাছটি ঢাকায় ওই প্রবাসীর বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পদ্মা   কাতল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close