শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
বগুড়ায় ৯৪১ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন প্রধানমন্ত্রী
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলায় ৯৪১ জন সুবিধাভোগীর মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন। 

পরে গাবতলীর বাগবাড়ী এলাকায় সুবিধাভোগী নারীদের হাতে প্রতীকীভাবে কার্ড তুলে দেন।

সরকারের এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি মূলত নিম্নআয়, অসচ্ছল ও ঝুঁকিপূর্ণ পরিবারের নারীদের অর্থনৈতিকভাবে সক্ষম করে তোলার উদ্দেশ্যে চালু করা হয়েছে। প্রাথমিক পর্যায়ে কার্ডধারী প্রতিটি পরিবারকে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে, যা মোবাইল ব্যাংকিং বা ব্যাংক হিসাবের মাধ্যমে প্রদান করা হবে।

অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই আশপাশের বিভিন্ন ইউনিয়ন ও উপজেলা থেকে নারী-পুরুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করেন। স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   ফ্যামিলি কার্ড   প্রধানমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close