শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নওগাঁয় ২ মে থেকে শুরু হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁয় প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আগামী ২ মে থেকে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’। 

সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস আয়োজিত এক সংবাদ সম্মেলন জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান এ তথ্য জানান। 

সংবাদ সম্মেলনে জেলা ক্রীড়া অফিসার বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দক্ষ ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নামে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। যেখানে ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা মোট আটটি ইভেন্টে এ প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন। 

ইভেন্টগুলোর মধ্যে রয়েছে, ফুটবল, ক্রিকেট, কাবাডি, এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, মার্শাল আর্ট ও সাঁতার। খেলায় অংশগ্রহণের জন্য প্রতিযোগীদের ২৭ এপ্রিলের মধ্যে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। নওগাঁয় মোট ১২টি দল অংশগ্রহণ করবে। 

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করবেন। এর মাধ্যমে সারাদেশে একযোগে এ কর্মসূচির কার্যক্রম শুরু হবে। এরপর জেলা পর্যায়ের খেলা শেষে আঞ্চলিক পর্যায়ের খেলা শুরু হবে।

আরিফুজ্জামান বলেন, অংশগ্রহণকারী খেলোয়াড়দের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ক্রীড়া পরিদপ্তর কর্তৃক নির্ধারিত হার অনুযায়ী ভাতা দেওয়া হবে। এছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি খেলোয়াড়কে স্ব-স্ব ইভেন্টের জন্য পোশাক ও স্বীকৃতিস্বরূপ সনদপত্র প্রদান করা হবে। 

এ সময় নওগাঁ জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, এনামুল হক, ক্রীড়া সংগঠক সাজ্জুসহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close