শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
২০ বছর পর পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’ ঘুরে দেখলেন তারেক রহমান
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

২০ বছর পর বগুড়ার গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটা ‘জিয়াবাড়ি’ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৩টা ৫৫ মিনিটের দিকে তিনি তার পিতা শহীদ জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত এ বাড়িতে প্রবেশ করেন। তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। 

এ সময় তিনি পুরো বাড়ি ঘুরে দেখেন এবং বাড়ির কেয়ারটেকারদের সাথে কথা বলেন। 

এর আগে, সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর তিনি ‘জিয়াবাড়ি’ গিয়েছিলেন।

‘জিয়াবাড়ি’ পরিদর্শনের আগে প্রধানমন্ত্রী বাগবাড়ির জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন। পরে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে নারীদের মধ্যে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ করেন।

এ ছাড়া বাগবাড়ির নশিপুর এলাকায় কোদাল দিয়ে মাটি কেটে চৌকিদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

উল্লেখ্য, এদিন বগুড়া পৌর ভবনে সিটি করপোরেশনের কার্যক্রম উদ্বোধন এবং আদালত ভবন থেকে বগুড়াসহ সাত জেলায় ই-বেইলবন্ড সিস্টেম চালু করেন তিনি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পৈতৃক ভিটা   জিয়াবাড়ি   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close