শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
গৌরনদীতে ফুটওভার ব্রিজের দাবিতে বিক্ষোভ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদীতে মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত ও আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে প্রায় ঘন্টাব্যাপী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন স্থানীয় বাসিন্দারা। 

সোমবার (২০ এপ্রিল) সকালে গৌরনদী পৌরসভার আশোকাঠি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। 

এ সময় মহাসড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে গৌরনদী থানা ও গৌরনদী হাইওয়ে থানা পুলিশের একদল সদস্য ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। 

বিক্ষুব্ধরা জানান, আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় বেপরোয়া যান চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এতে প্রাণ হানির ঘটনাও ঘটছে। তাই মহাসড়কে নিরাপদ যাতায়াত নিশ্চিত ও আশোকাঠী বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে এ বিক্ষোভ প্রদর্শন করেন তারা। 

এ সময় বক্তব্য রাখেন, গৌরনদী উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সোহানুর রহমান সোহাগ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল গোমস্তা, যুবদল নেতা এনামুল হক প্রমুখ। 

বক্তরা বলেন, দীর্ঘদিন ধরে আশোকাঠি বাসস্ট্যান্ড এলাকায় ফুটওভার ব্রিজ বা স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তিন দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

গৌরনদী থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি আলোচনা করে দাবিগুলো বিবেচনার আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close