শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বগুড়ায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি এলাকার চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সোমবার (২০ এপ্রিল) বিকালে তিনি নিজ হাতে কোদাল দিয়ে খননকাজের সূচনা করেন।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বলেন, ‘গাবতলীর নশিপুর চৌকিরদহ খালটি দীর্ঘদিন পলি জমে ভরাট হয়ে থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা এবং শুষ্ক মৌসুমে পানির সংকট দেখা দিত। এ প্রকল্প বাস্তবায়নের ফলে খালের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং স্থানীয় কয়েক হাজার একর ফসলি জমিতে সেচ সুবিধা নিশ্চিত হবে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘বর্তমান সরকার টেকসই উন্নয়নে বিশ্বাসী। নদী-নালা ও খাল সচল রাখা মানে দেশের অর্থনীতির রক্তসঞ্চালন সচল রাখা। এর মাধ্যমে আমরা প্রকৃতি রক্ষা করছি এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ বাংলাদেশ গড়ে তুলছি।’

উদ্বোধন শেষে তিনি স্থানীয় কৃষকদের সঙ্গে কুশল বিনিময় করেন। সরকারের এ পরিবেশবান্ধব ও কৃষি সহায়ক উদ্যোগকে স্বাগত জানিয়ে বাগবাড়িসহ পুরো গাবতলী এলাকায় মানুষের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   চৌকিরদহ খাল   উদ্বোধন   প্রধানমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close