শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
নীলফামারীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে দুই লাখ ১০ হাজার ২৬৯ শিশুকে শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের ইপিআই ভবনে ক্যাম্পেইনের উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা সিভিল সার্জন মো. আব্দুর রাজ্জাক, নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফারুক আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক প্রমুখ।

মো. আব্দুর রাজ্জাক জানান, আজ সোমবার থেকে ১০ মে পর্যন্ত গোটা জেলায় এ কার্যক্রম  চলবে। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী প্রতিটি শিশুকে বিনামূল্যে এক ডোজ করে হাম-রুবেলার টিকা দেওয়া হবে। জেলার ৬ উপজেলা মোট ১ হাজার ৬১৬টি কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   হাম-রুবেলা টিকাদান   ক্যাম্পেইন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close