শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
রাজনীতি
সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৯:৪০ পিএম
বিলকিস ইসলাম

বিলকিস ইসলাম

দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসমদ ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহসভাপতি বিলকিস ইসলামকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়েছে বিএনপি। বিলকিস ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণার খবরে কিশোরগঞ্জ বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলো ও সাধারণ মানুষ আনন্দিত। 

সোমবার (২০ এপ্রিল) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদের স্বাক্ষরিত ৩৬ আসনের সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। 

তালিকা প্রকাশের সাথে সাথে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সাধারণ মানুষদের মাঝে উচ্ছাস দেখা গেছে। উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো, সাধারণ মানুষ, গ্রামবাসী আনন্দিত ও উচ্ছসিত। 

স্থানীয় বিএনপি সূত্র জানায়, বিলকিস ইসলাম গুরুত্বপূর্ণ এ পদের জন্য নীলফামারী থেকে মনোনীত হয়েছেন। তিনি দীর্ঘদিন ধরে দলের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে নিজেকে মেলে ধরেছেন। আওয়ামী লীগ সরকারের সময় দলের রাজনৈতি কর্মকাণ্ডেও ছিলেন সক্রিয়। রাজপথে সক্রিয় ভূমিকা থাকায় দল তাকে মূল্যায়ন করেছে। বিলকিস ইসলামকে মনোনয়ন দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে তার মনোনয়ন ইতিবাচক সাড়া ফেলেছে। 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম বলেন, ‘বিলকিস ইসলাম একজন ত্যাগী নেতা। এটি আমাদের প্রাপ্য ছিল। মাঠের ত্যাগী নেতাকে মূল্যায়ন করা হয় তা প্রমাণ দেখালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কিশোরগঞ্জ-সৈয়দপুরসহ নীলফামারীর উন্নয়নে বিলকিস ইসলাম অগ্রণী ভূমিকা রাখবেন বলে আশা করছি। আজকে আমাদের আনন্দের দিন।’

উল্লেখ্য, নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের কৃতি সন্তান বিলকিস ইসলাম। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সংরক্ষিত আসন   বিএনপির মনোনয়ন   বিলকিস ইসলাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close