রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
কিছু রাজনৈতিক দল ‘জুলাই সনদ’ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে : প্রধানমন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ১০:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিছু রাজনৈতিক দল ‘জুলাই সনদ’ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাদের ‘গুপ্ত’ বলে উল্লেখ করে তিনি বলেছেন, ‘তারা দেশে অশান্তি তৈরি করতে চায়।’

আজ সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় বগুড়ার আলতাফুন্নেছা খেলার মাঠের জেলা বিএনপি আয়োজিত জনসভায় তারেক রহমান এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী সোমবার বগুড়ায় দিনব্যাপী ব্যস্ত সময় কাটান।

সন্ধ্যায় আলতাফুন্নেছা খেলার মাঠের সমাবেশে বক্তব্য দেন তিনি। সেখানে সরকারের গত দুই মাসে নেওয়া নানা উন্নয়ন কর্মসূচির কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

জনসভায় তারেক রহমান আরও বলেন, ‘সরকার জনগণের প্রত্যাশিত দেশ গঠনের জন্য কাজ করছে। তবে কিছু বিরোধী দল জুলাই সনদ নিয়ে সংসদ ও সংসদের বাইরে জনগণকে বিভ্রান্ত করছে।’

কোনো দলের নাম না নিলেও তাদের ‘গুপ্ত’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘তাদের পরিচয় মানুষ আগেও পেয়েছে।’

সম্প্রতি ময়মনসিংহের একটি ঘটনার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘তারা কিছুদিন আগে ময়মনসিংহে পারিবারিক বিষয়কে রাজনৈতিক রূপ দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে। এই দলটি দেশে অশান্তি তৈরি করতে চায়।’

‘এই দলটি ১৯৭১ সালে, ১৯৮৬ সালের নির্বাচনের সময়, ১৯৯৬ সালের নির্বাচনের সময় জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তাদের বিষয়ে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানাই।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজনৈতিক দল   জুলাই সনদ   জনগণকে বিভ্রান্ত   প্রধানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close