সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
গৌরনদীতে চাঁদাবাজির অভিযোগে বিক্ষোভ, চেয়ার-টেবিল ভাঙচুর
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১১:২১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিন্টুর বিরুদ্ধে চাঁদাবাজিসহ নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দলীয় নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। এ সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা তার আড্ডাস্থলে হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে।

সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বার্থী বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী বার্থী বাজার ও বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ মিছিল করেন। পরে তারা মিন্টুর আড্ডাস্থল হিসেবে ব্যবহৃত একটি দখলকৃত যাত্রী ছাউনিতে গিয়ে ১২টি চেয়ার ও একটি টেবিল ভাঙচুর করেন। এ সময় সেখান থেকে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তথ্যমন্ত্রী জহিরউদ্দিন স্বপনের ছবি নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে মিজানুর রহমান মিন্টু ঢাকায় বসবাস করে একটি বেসরকারি ব্যাংকে চাকরি করতেন। সরকার পতনের পর এলাকায় ফিরে এসে তিনি বিএনপির বড় নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। 

তারা আরও অভিযোগ করেন, দলীয় ত্যাগী নেতাকর্মীদের অবমূল্যায়ন করে মিন্টু ইউনিয়নে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন।

তাদের অভিযোগ, তিনি ভিজিএফের স্লিপ বিতরণে অনিয়ম, টাকার বিনিময়ে জেলে কার্ডের চাল বিতরণ, গ্রাম্য সালিশের নামে অর্থ আদায়, দলীয় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি এবং বিভিন্ন সরকারি প্রকল্পে অনিয়মের মাধ্যমে সুবিধা গ্রহণ করে আসছেন।

বিক্ষোভ শেষে বক্তব্য দেন ঢাকা কোতয়ালী থানা ছাত্রদলের সদস্য রাকিব হাসান আলভী, বার্থী ইউনিয়ন যুবদলের নেতা জুয়েল হাওলাদার, শহিদুল ফকির এবং ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি অভি কাজী প্রমুখ।

অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান মিন্টু বলেন, ‘আমি মাদক বিক্রির প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজন মাদক ব্যবসায়ী আমার বিরুদ্ধে ক্ষুব্ধ। রাজনৈতিকভাবে আমাকে হেয় করতে তারা অপপ্রচার চালাচ্ছে।’

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close