সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
এইচ এম আলমগীর কবির, সিরাজগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ১২:৪৩ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুঁইয়া এই আদেশ দেন।

এর আগে, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বাদী হয়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন।

পরে চৌহালী উপজেলা আমলি আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুঁইয়া আমির হামজাকে ১৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করেন। তবে নির্ধারিত তারিখে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে এই আদেশ দেন।

মামলার বাদী হুমায়ুন কবির কর্নেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতি সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক বলেছেন। এতে আমরা ক্ষুব্ধ হয়েছি। টাকা দিয়ে মান হয় না, তাই মামলায় টাকার বিষয় উল্লেখ করিনি। পাশাপাশি ইসলাম ধর্ম সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তিনি।’

তিনি আরও জানান, দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রসঙ্গত, ২৬ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে এক আলোচনায় আমির হামজা মন্ত্রী টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলে মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। পরে এ ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মানহানির মামলা করা হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আমির হামজা   গ্রেপ্তারি পরোয়ানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close