সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ভাঙ্গায় ব্যবসায়ীর ওপর সংঘবদ্ধ হামলা, থানায় মামলা
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের কলাতলা মালীগ্রাম এলাকায় এক ব্যবসায়ীর ওপর সংঘবদ্ধ হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ৫ জনকে অভিযুক্ত করে ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মামলা ও ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার পৌরসদরের পূর্ব সদরদী বাস্তখোলা এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ব্যবসায়ী ফরিদুল ইসলাম দীর্ঘদিন ধরে স্থানীয় মালীগ্রাম বাজারে গোশতের ব্যবসা করে আসছেন।

সোমবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তিনি তার ভাড়া বাসা থেকে কলাতলা মালীগ্রাম যাওয়ার পথে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার আশরাফুল, খিদির আলী, খোকন মাতুব্বর, কবির মাতুব্বর, ফরিদ মাতুব্বর ও সজিব মুন্সিসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়।

এ সময় হামলাকারীরা তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে এবং তার কাছে থাকা নগদ অর্থ ও মালামাল ছিনিয়ে নেয় বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত রয়েছে।


আরও সংবাদ   বিষয়:  সংঘবদ্ধ   হামলা   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close