শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সীতাকুণ্ডে ফ্রি বাস সেবা নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের পাশে ইউএনও
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ৩:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সীতাকুণ্ডে এসএসসি পরীক্ষার্থীদের নিরাপদে, নির্বিঘ্নে এবং সময়মতো পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এসএসসি ২০২৬ কার্যক্রমের আওতায় পরীক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাস সেবা চালু করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এই সেবার যাত্রা শুরু হয়। এ উদ্যোগটি ইতোমধ্যে নবমবারের মতো পরিচালিত হচ্ছে।

মহসিন ফাতেমা সিদ্দিকী যুব কল্যাণ ফাউন্ডেশন (এমএফজেএফ)-এর উদ্যোগে এবং এলবিয়ন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ‘রোড টু লাইট’ কর্মসূচির আওতায় এ সেবা চালু করা হয়।

এবারের নির্ধারিত রুটগুলো হলো— বড়োদারোগাহাট থেকে সীতাকুণ্ড, সীতাকুণ্ড থেকে একে খান এবং কুমিরা থেকে সীতাকুণ্ড।

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম এ সেবার উদ্বোধন করেন।

এ সময় উপজেলা সমাজসেবা অফিসার ও প্রবেশন অফিসার লুৎফুন নেছা বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্না এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কল্লোল বড়ুয়া উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা নুর উদ্দীন লিটন, উপদেষ্টা মো. জাহেদ হোসেন, এমএফজেএফ’র সভাপতি কাউছার আহমেদ সরোয়ারী, সাধারণ সম্পাদক ও ‘রোড টু লাইট’-এর প্রধান সমন্বয়ক মো. তাইসির উদ্দিনসহ সংগঠনের কমিটি সদস্যরা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সীতাকুণ্ড   এসএসসি   পরীক্ষার্থী   ইউএনও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close